
ভোলা প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন,আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য কাজ করছি। ভোলা বরিশাল সেতুর জন্য কাজ কাজ করছি, মেডিকেল কলেজ হবে, নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য কাজ চলছে । এর মধ্যে ৫০০ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। আপনারা ভোলার মানুষকে বিভ্রান্তি ও বিভক্তি করবেনা। ভোলা থেকে মন্ত্রিত্ব পাওয়ার পর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের প্রথম ভোলা সফর ঘিরে জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ফুল হাতে বিভিন্ন সড়ক ও মোড়ে মন্ত্রীকে স্বাগত জানাতে অপেক্ষায় ছিলেন দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
বুধবার দুপুর ১টার দিকে বরিশাল হয়ে স্পিডবোটে ভোলার খেয়াঘাট লঞ্চঘাটে পৌঁছান আন্দালিব রহমান পার্থ। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম ভোলা সফর।
খেয়াঘাটে তাঁকে স্বাগত জানান জেলা প্রশাসক শামীম রহমান,পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর,সদস্য সচিব রাইসুল আলম,জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, মোতাছিন বিল্লা, সদর উপজেলা বিজেপির সভাপতি আব্দুল জলির, জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও বিজেপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। পরে ফুল দিয়ে তাঁকে বরণ করে নেওয়া বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কমীরা।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.