নওগাঁর ধামইরহাটে নানা আয়োজনে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। ২ সেপ্টেম্বর দুপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জেলা পরিষদ ডাকবাংলো অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর প্রশাসক আলহাজ্ব মো. মাহবুবুর রহমান চৌধুরী চপল।
উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উমার ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রুহেল হোসেন সুমন এর সঞ্চালনায় ও পৌর বিএনপির সাবেক আহবায়ক আজমল হোসেন চৌধুরী শাহানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আখরাজুল ইসলাম চৌধুরী, সাবেক আহবায়ক মোঃ ফেরদাউস খান, পত্নীতলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, ধামইরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র মোঃ রেজুয়ান হোসেন রঞ্জু, নজিপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহীন, নওগাঁ জেলা মহিলাদলের সহ-সভাপতি বেলী খাতুন, মহিলাদল নেত্রী মৌসুমি সুলতানা, পৌর ছাত্রদলের আহবায়ক সাইদ বিন জাবেদ প্রমুখ। সবশেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে
