
এইচ এম শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে দারুস সুন্নাহ মডেল মাদরাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) উপজেলার ৯ নম্বর বলইবুনিয়া ইউনিয়নের পাতাবাড়ীয়া গ্রামে মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দক্ষিণ পাতাবাড়ীয়া বায়তুল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মো. ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজৈর নেছারিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী ফারুক আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং মোরেলগঞ্জ উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ তাওহিদী।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদরাসার শিক্ষক হাফেজ মাইনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল গফফার খান ও মো. নেছার খান। এছাড়া অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মাস্টার আব্দুল হাই, মো. রফিকুল ইসলাম, মো. মাসুদ আহমেদ, মো. ফজলু শেখ ও আব্দুল জলিল শিকদার।
বক্তারা দ্বীনি শিক্ষার পাশাপাশি মানসম্মত সাধারণ শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদরাসার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
আলোচনা শেষে পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাদরাসাটিতে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষার পাশাপাশি নূরানী, নাযেরা ও হিফজ বিভাগ চালু রয়েছে। রয়েছে আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার ব্যবস্থা।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.