প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৬, ১২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২৬, ৯:৪৫ পি.এম
নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। নজরুল বর্ষ উপলক্ষে দিনাজপুর জেলার বিরল উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগস্ট ২০২৬ সোমবার উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এই উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিরল উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম। বিশেষ অতিথি উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, ওসি (তদন্ত) আনিছুর রহমান সরকার, কৃষি অফিসার রুম্মান আকতার, প্রাণি সম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিরল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সুধীজন এবং বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, সাম্যবাদ ও সাহিত্যকর্ম তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটানোর পাশাপাশি দেশপ্রেম ও নিজস্ব সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করবে।
উদ্বোধনী পর্ব শেষে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, নজরুল গীতি ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্ট অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.