প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৬, ৪:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২৬, ৮:০৬ পি.এম
নাটোরে নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

নাটোর প্রতিনিধি : নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে সোমবার নাটোরে প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীত অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব মো, খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আছমা খাতুন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জান্নাত আরা ফেরদৌস, নাটোর সদর উপজেলা নিবার্হী অফিসার মো. আজাহার আলী, সহকারী কমিশনার (ভুমি) ফরহাদ হোসেন, নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. খসরু আলম ও জেলা কালচারাল অফিসার মো. শাহাদত হোসেন। আগামী ২রা সেপ্টেম্বর থেকে জেলার প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুল, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নজরুল সংগীত, আবৃত্তি, চিত্রাংকন, অভিনয়, নৃত্য, হামদ-নাত-ইসলামিক গান ও গজল, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। এরপর উপজেলা থেকে পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.