প্রিন্ট এর তারিখঃ মার্চ ৭, ২০২৬, ২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৬, ৪:৩৭ পি.এম
নবম পে স্কেলের দাবীতে পায়রা বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি, পটুয়াখালীতে দাবি না মানলে ভোট না দেয়ার আল্টিমেটাম

পটুয়াখালী প্রতিনিধি।। নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে অবস্থান কর্ম বিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কলাপাড়ার পায়রা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার বেলা ১১টায় পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের আয়োজনে বন্দরের প্রধান ফটকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলায় ২ ঘন্টা বন্ধ থাকে বন্দরের প্রশাসনিক কার্যক্রম। এর আগে গতকাল একই সময়ে একই কর্মসূচি পালন করে কর্মচারীরা।
এসময় বক্তব্য রাখেন পায়রা বন্দরের মেডিকেল অফিস সহায়ক তাপসী দাস, ইনল্যান্ড মাষ্টার আবদুল কাদের, শেখুল আরেফিন ও হিসেব সহকারী শফিকুল ইসলাম।
বক্তরা বলেন, গত ১৫ বছরে দ্রব্য মূল্য কয়েকগুণ হলেও বেতন ভাতা বারেনি তাদের। তাই দাবী না মানলে আরও কঠোর কর্মসূচি পালন সহ ভোট না দেওয়ার আল্টিমেটাম দেন কর্মচারীরা।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.