
জালাল উদ্দিন,সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জোড়গাছা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন উল্লাসকে সভাপতি এবং সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আশরাফ আলীকে সাধারণ সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট বাকশিস পাবনার সাঁথিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।শনিবার (২৯আগস্ট)দুপুরে সাঁথিয়া প্রেস ক্লাব মিলনায়তনে এ কমিটি গঠন করা হয়।এ উপলক্ষে বাকশিস সাঁথিয়া উপজেলা শাখার আয়োজনে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জোড়গাছা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন উল্লাস এর সভাপতিত্বে ও পাবনা ইসলামীয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলীর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির(বাকশিস)পাবনা জেলা শাখার আহবায়ক সহকারী অধ্যাপক নাজিম উদ্দিন সাগর।প্রধান আলোচক হিসিবে বক্তব্য রাখেন,বাকশিস পাবনা জেলা শাখার সদস্য সচিব সহকারী অধ্যাপক মিজানুর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম,পাবনা খতিব জাহিদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম শফিক,পাবনা শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন,সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল হাই,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মীর নাজমুল বারী নাহিদ,সাঁথিয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল রাসেল। এ সময় আরো বক্তব্য দেন,সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আশরাফ আলী,জোড়গাছা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শফি কামাল,কাশিনাথপুর শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাহবুব হাসান,ধুলাউড়ি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মাদ আলী,বাংলা খবর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এম এম আবুল কালাম আজাদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.