প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৬, ১২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২৬, ১০:৩২ পি.এম
জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম —-ডেপুটি স্পিকার

নেত্রকোণা থেকে এ কে এম আব্দুল্লাহঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা করেছেন। এরই অংশ হিসেবে কলমাকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গত ১ আগষ্ট ঠাকুরাকোনা থেকে কলমাকান্দা সড়কের দু'পাশে ১২ শতাধিক বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা রোপন করেছিল। গত ২ দিন আগে রাতের আধাঁরে ফ্যাসিস্টের দোসরা প্রায় অর্ধ শতাধিক গাছের চারা উপরে ফেলে হত্যা করেছে। রোপনকৃত গাছের চারা যে বা যারা উপরে ফেলেছে বা কেটে হত্যা করেছে, তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানান। তিনি প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে সমাজের সর্বস্তরের জনসাধারণের প্রতি উদাত্ত আহবান জানান।
আজ শুক্রবার (২৮ আগস্ট) বিকালে কলমাকান্দা সদর ইউনিয়নের বাবনী সেতু সংলগ্ন রাস্তার পাশে শতাধিক বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নূরু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুন, কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান ভূইয়া, খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুল হকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.