
ইউসুফ আলী,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২০২৪ ও ২০২৫ সালের উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী ও বিশেষ অতিথি হিসেবে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ, তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, মির্জা আজিম উদ্দিন আলিম মাদরাসার অধ্যক্ষ মাও: মোঃ আব্দুল মান্নান,মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র চট্রপাধ্যায় প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, ২০২৫- ২০২৬ অর্থ বছরে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এর আওতায় উপজেলায় এসএসসি পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী ৮জন এবং এইচএসসি পর্যায়ে ‘ উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার’ ১০জনসহ মোট ১৮জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আটোয়ারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
জানা যায়, এর আগে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় পুরস্কার প্রাপ্তদের অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ১০ হাজার এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। পুরস্কার পেয়ে খুশি অভিভাবক ও শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.