
আমতলী (বরগুনা) প্রতিনিধি। ৫% বিলম্ব বকেয়া আদায়ের দাবিতে গ্রামীণ ফোনের সাবেক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের উদ্যোগে শুক্রবার বিকাল চারটায় আমতলী গ্রামীনফোন সেন্টারের সামনে এক মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। মেহেরুন্নেসা পিংকির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বুশরা, রুকাইদা,রাইদা,আইমা,হাবিবা, দিনা, আদনান, (প্রমুখ) । বক্তারা বলেন, " দীর্ঘ ১৬ বছর পর্যন্ত আটকে থাকা ৫% বিলম্ব জনিত পাওনা আদায়ের জন্য গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের সন্তানদের পক্ষ থেকে আজকের এ মানববন্ধন ও প্রতিবাদ সভা। ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে ধারাবাহিকভাবে এ দাবি আদার জন্য তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছে। অদ্যবধি এ ব্যাপারে কোন সূরাহা হয়নি। তারা অবিলম্বে তাদের দাবি মেনে নেয়ার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.