প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৬, ১১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২৬, ৮:০১ পি.এম
নেত্রকোনার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত-১ঃ আহত-৩

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ নেত্রকোনার কলমাকান্দায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলে নিহত ও তিন জন আহত হয়েছেন।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে আজ বুধবার (২৬ আগস্ট) ভোর রাতে কলমাকান্দা উপজেলার মহিষাসুরা হাওরে।নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরান্জন দাসের ছেলে। তাঁর মা উমাতারা দাস। আহতরা হলেন—একই এলাকার জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দীননাথ দাস (৪৫)। তাঁরা সবাই পেশায় মৎস্যজীবী।
স্থানীয় এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা গেছে, চারজন একটি নৌকায় করে নিয়মিত মাছ ধরতে মহিষাসুরা হাওরে যেতেন। বুধবার ভোররাতে হাওরে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে নৌকায় থাকা রতন দাস ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অপর তিনজন আহত হন। তারা কানে কম শুনতে পাচ্ছেন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন।
নিহতের স্বজনরা জানান, রতন দাসসহ তাঁরা নিয়মিত ওই হাওরে মাছ ধরতে যেতেন। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.