প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৬, ১০:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২৬, ৭:৩৮ পি.এম
বিএনপি কর্মী ও মাদক ব্যবসায়ী ‘ফল সোহাগ’কে জামায়াত সমর্থক বানানোর অপচেষ্টা?

জেলা প্রতিনিধি। পটুয়াখালীর বাউফলে মাদকবিরোধী অভিযানে, প্রস্তাবিত কালাইয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহাগ। পুলিশের হাতে গতকাল ২৪ আগস্ট রাতে গ্রেফতার হয়েছেন বলে জানা গেছে।
গ্রেফতারের পর একটি তথাকথিত পেইজে, সোহাগকে ‘জামায়াতের সমর্থক’ হিসেবে প্রচারের চেষ্টা চলছে বলে, অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র ও প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচির তথ্য অনুযায়ী, সোহাগকে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সরব উপস্থিতিতে দেখা গেছে। দলীয় কর্মসূচি, সভা-সমাবেশসহ বিভিন্ন আয়োজনে, তার অংশগ্রহণের বিষয়টি স্থানীয়দের কাছেও পরিচিত।
এছাড়া তাকে, কালাইয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবেও আলোচনায় দেখা যাচ্ছে।
এ কারণে তাকে জামায়াতের সমর্থক হিসেবে উপস্থাপনের প্রচেষ্টাকে রাজনৈতিক পরিচয় নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।
তাদের বক্তব্য, কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় নির্ধারণে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টের চেয়ে, তার প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড ও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ অধিক গুরুত্বপূর্ণ।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.