প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৩, ২০২৬, ১০:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৬, ৭:৫৮ পি.এম
পলাশবাড়ীতে ১৭ পিস ইয়াবাসহ যুবক আটক

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে ১৭ পিস ইয়াবাসহ সাব্বির (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার ১ নম্বর কিশোরগাড়ী ইউনিয়নের কেশবপুর ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেশবপুর এলাকার যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পলাশবাড়ী উপজেলা মাদক নির্মূল কমিটি। কমিটির সভাপতি বিপুল সরকার ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে স্থানীয় জনতা অভিযান চালিয়ে সাব্বিরকে আটক করেন।
আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে নীল রঙের প্যাকেটে রাখা ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, সাব্বির দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত।
ঘটনার পর পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করা ইয়াবাসহ সাব্বিরকে থানায় নিয়ে যায়।
পলাশবাড়ী থানার ওসি সারোয়ারে আলম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.