
মোঃ আফজাল হোসেন,ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি এর সার্বিক ব্যবস্থাপনায় ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সীমান্তবর্তী এলাকার ১৫ জন বেকার যুবককে তাদের দক্ষতা উন্নয়ন ও আতœ কর্মসংস্থানের লক্ষ্যে বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ প্রদান, সনদপত্র বিতরণ ও প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস্ সরবরাহ অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় এলুয়াড়ী ইউনিয়ন সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি। বক্তব্য শেষে তিনি প্রশিক্ষনার্থীদের মাঝে ইলেকট্রিক টুলস্ ও সনদপত্র তুলে দেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ন লে. কর্ণেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি, দিনাজপুর পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম, ফুলবাড়ী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, পিবিজিএমএস, ফুলবাড়ী উপজেলা নির্র্বাহী অফিসার আহমেদ হাসান, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মোঃ নবীউল ইসলাম। এ সময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবি।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.