প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৬, ১১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২৬, ৯:২০ পি.এম
পলাশবাড়ী ঢোলভাঙ্গা-আমলাগাছি জিসি ৭কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন।

পলাশবাড়ী( গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে দীর্ঘদিনের বহুল কাঙ্খিত, প্রত্যাশিত সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে দুবলাগাড়ী এনএইচডব্লিউ ভায়া ঢোলভাঙ্গা থেকে আমলাগাছি জিসি সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সড়কটির উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এলজিইডি সূত্রে জানা গেছে, দুবলাগাড়ী এনএইচডব্লিউ ভায়া ঢোলভাঙ্গা-আমলাগাছি জিসি সড়কের চেইনেজ ৩০১৭ মিটার থেকে ১০১০০ মিটার পর্যন্ত, অর্থাৎ প্রায় ৭ দশমিক ৮৩ কিলোমিটার অংশের উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। সড়কটি স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে খানাখন্দ, ভাঙাচোরা ও চলাচলে নানা প্রতিবন্ধকতার কারণে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের অবস্থা আরও নাজুক হয়ে পড়ায় শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী, কৃষকসহ সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তি বেড়েছে কয়েকগুন।
সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে পলাশবাড়ীর সংশ্লিষ্ট এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পণ্য ও যাত্রী পরিবহন সহজ হওয়ার ফলে স্থানীয় কৃষি, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয় বাসিন্দারা বলেন, সড়কটি উন্নয়ন হলে উপজেলা ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকার সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। তারা দ্রুততম সময়ে কাজ শেষ করার পাশাপাশি নির্মাণকাজে গুণগত মান ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.