প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৫, ২০২৬, ১১:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২৬, ১০:০৫ পি.এম
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পলাশবাড়ীতে দোয়া মাহফিল

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে পলাশবাড়ী বিএনপির স্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদের সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা, বৈদেশিকবিষয়ক সম্পাদক মুকুল আহমেদ, গ্রামবিষয়ক সম্পাদক আউয়াল, বিএনপি নেতা হালিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল, উপজেলা যুবদলের সদস্যসচিব রাজু আহমেদ, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রতন, পৌর মৎস্যজীবী দলের সভাপতি মাসুদ, পৌর তাঁতী দলের সভাপতি সোহাগ প্রধান লিটন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.