প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ১১:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ৯:২০ পি.এম
জাফলংয়ে ‘শূন্য বাল্যবিবাহ, শূন্য শিশুশ্রম ও শূন্য স্কুল বহির্ভূত শিশু’ শীর্ষক প্রচারণা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে ‘শূন্য বাল্যবিবাহ, শূন্য শিশুশ্রম এবং শূন্য স্কুল বহির্ভূত শিশু’ শীর্ষক এক সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় বুধবার (১২ আগস্ট) সকালে বিদ্যালয় হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মোঃ করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রাম অফিসার জলমল মারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ থেকে বাল্যবিবাহ ও শিশুশ্রম দূর করতে এবং প্রতিটি শিশুকে বিদ্যালয়ের আঙিনায় ফিরিয়ে আনতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বাল্যবিবাহ ও শিশুশ্রম শিশুদের ভবিষ্যৎ অন্ধকার করে দেয়। কোনো শিশুই যেন স্কুল থেকে ঝরে না পড়ে, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান বক্তারা।
কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীরাও বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে নিজেদের অবস্থান থেকে সচেতন থাকার এবং সমাজকে সচেতন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে৷ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.