প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১১, ২০২৬, ৭:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০২৬, ১২:৩১ এ.এম
সারা দেশে ক্যাবকে আরও শক্তিশালী সংগঠনে পরিণত করা হবে : বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মন্ডল

বার্তা সংস্থা পিপ (পাবনা) : কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মন্ডল বলেছেন, সারা দেশে ক্যাবকে আরও শক্তিশালী সংগঠনে পরিণত করা হবে। এ লক্ষ্যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে আলোচনা চলছে।
সোমবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সদস্যকক্ষে স্থানীয় সাংবাদিক ও ক্যাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ক্যাব পাবনা জেলা কমিটির সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, পাবনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক নতুন বিশ্ববার্তার সম্পাদক শহীদর রহমান শহীদ, মাছরাঙা টেলিভিশনের ব্যুরো প্রধান উৎপল মির্জা, ক্যাবের প্রচার সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার রিজভী জয় প্রমুখ।
ক্যাব পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলম জরুরি কাজে বাইরে থাকায় কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাদের মন্ডল তার সঙ্গে মুঠোফোনে কথা বলেন এবং সংগঠনের কার্যক্রম জোরদারে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
পরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মন্ডল ক্যাবের পাবনা জেলা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.