
চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শ্ক্ষিার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বাবুল এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ডা. মঞ্জুর আহমেদ সাকি। এ বছর গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেন। তার মধ্যে ৩ জন গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত হন এবং পাশের হার ৭০%।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.