
আমজাদ হোসেন, পার্বতীপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গত ১৫ জানুয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দলীয় জোট থেকে দিনাজপুর-৫ সংসদীয় আসনে বাংলাদেশ নাগরিক পার্টি(এনসিপি)’র ডা: আব্দুল আহাদকে জোটের প্রার্থী ঘোষণা করায় এ আসনের পার্বতীপুর-ফুলবাড়ী উপজেলার জামায়াত মনোনীত প্রার্থী মো: আনোয়ার হোসেনের কর্মী সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুব শক্তিশালী সংগঠন নয়। এ আসনের পার্বতীপুর-ফুলবাড়ী উপজেলার মানুষের মাঝে ব্যক্তি আনোয়ার দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছেই জনপ্রিয়। ব্যক্তি আনোয়ার দুই উপজেলার ভোটারদের মাঝে আনোয়ার ভাই হিসাবেই বেশি পরিচিত। জামায়াত প্রার্থী আনোয়ার হোসেন মানুষের সুখে দু:খে সবসময় পাশে থেকেছেন এবং পরামর্শ দিয়ে বিভিন্ন সমস্যার সমাধানও করেন। দুই উপজেলায় বিগত দিনগুলোতে অন্তত ১০ হাজারের বেশি মৃত্যু ব্যক্তির জানাযায় তিনি অংশগ্রহণ করেন। ২০১৪ সালে আওয়ামীলীগ আমলে পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৮৮হাজার ৫২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার হাট-ঘাট, চা স্টল তেপাতি চৌপাতি রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে আনোয়ার হোসেনকে নিয়ে চলছে নানা আলোচনা। ভোটারদের এমন কথাও বলতে শোনা যাচ্ছে আনোয়ারের পরিবর্তে এনসিপিকে প্রার্থী করায় শতভাগ সম্ভবনাময় এ আসনটি হাতছাড়া করল ১১ দলীয় জোট। পাশাপাশি এনসিপিকে নিয়ে বিভিন্ন ধরনের বিরুপ মন্তব্য সাধারণ মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে। নির্বাচনী অনেক এলাকায় গণসংযোগ করতে গিয়ে সাধারণ ভোটারদের তোপের মুখেও পড়ছেন জোটের এনসিপি প্রার্থী ডা: আব্দুল আহাদ। অনেকেই মুখের উপর বলে দিচ্ছেন আপনার লোক কোথায়, কে বা আপনাকে ভোট দিবে? হোটেল রেস্তোরাগুলোতে মজা করে সাধারণ ভোটারেরা বলাবলি করছেন শাপলাকলি শাপলাকলিই থেকে যাবে, ফুল আর ফুটবে না।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.