
আলাল সজিব, ধামরাই প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নে ৩৬ জুলাইসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সুতিপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শামসুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুতিপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল বাছেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি হেলাল হাজী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাকির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ত্রাণ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, সুতিপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি সোহেল হায়দার চৌধুরী কবির, সানোড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আলতাফ হোসেন, উপজেলা কৃষকদল যুগ্ন সাধারণ সম্পাদক কাজিমউদ্দীন, সুতিপাড়া ইউনিয়ন বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সুতিপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সানোড়া ইউনিয়ন বিএনপি নেতা আবু তাহের, ফিরুজ হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপি নেতা শরিফুল ইসলাম।
এ সময় সুতিপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.