মোছাব্বর হাসান মুসা স্টাফ রিপোর্টার বগুড়াঃগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকা এর মাননীয় প্রধাণমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসুমির লক্ষে সাহার পুকুর যুব উন্নয়ন সমিতির উদ্যেগে কৃষক ও সবার আগে বাংলাদেশ ফলজ/বনজ বৃক্ষের চারা বিতরন করেন।
পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিকের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপন কর্মসূচির আওতায় দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা সাখাওয়াত হোসেন মল্লিক এর উদ্যোগে গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ এর সাহারপুকুর বাজারে সাহারপুকুর যুবউন্নয়ন সমিতির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুস সাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহারপুকুর যুবউন্নয়ন সমিতির সভাপতি ও গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা সাখাওয়াত হোসেন মল্লিক। বিশেষ অতিথি সাহাপুকুর যুব উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আবু রায়হান টিটু।

প্রধান অতিথি গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা তার বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।
একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বাড়ায় না, এটি আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয় এবং আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করে। যুব সমাজকে পরিবেশ রক্ষার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।
ইউনিয়ন বিএনপি'র যুব বিভাগ ও সারপুকুর যুব উন্নয়ন সমিতির শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই নয়, সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনেও অগ্রণী ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করাও ইবাদতের অংশ।
এসময় উপস্থিত ছিলেন সাহারপুকু যুবউন্নয়ন সমিতির সদস্য ও সাবেক মেম্বার আব্দুস সাত্তার। ইয়াসিন আলী। ফেরদৌস। মিজানুর রহমান সহ সাহাপুকুর বাজার যুবউন্নয়ন সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে আম, কাঁঠাল ও বনজসহ বিভিন্ন প্রজাতির ৫ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। পরে গোবিন্দপুর ইউনিয়নের ৯টি ওয়াডের ও ইউনিয়নের দায়িত্বশীলদের নিয়ে বিএনপির নেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.