
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানি থেকে প্রেরিত, কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সন্ধ্যা পৌনে সাতটার সময় বেলকুচি থানার আদাচাকী গ্রামের নাবিল টেলিকম মোবাইলের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি থানার আদাচাকী গ্রামের মোঃ আক্তার খানের ছেলে মোঃ মেনাজুল ইসলাম(২৪), মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ বনি আমিন(২০) ও মৃত আব্দুল মালেকের ছেলে মোঃ নিশাত রেজা(২৭)।
র্যাব-১২ থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা পৌনে সাতটার সময় সিরাজগঞ্জ র্যাব-১২'র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল জেলার বেলকুচি থানার আদাচাকী গ্রামে নাবিল টেলিকম মোবাইলের দোকানে অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ দেশী অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এছাড়াও জুয়ার সাইটে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ও নগদ ৫হাজার ৮৮৫টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় যে, ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মোবাইল ফোনে একাধিক এমএফএস একাউন্ট ব্যবহার পূর্বক অনলাইনে বেটিং/জুয়ার সাইটে ডিজিটাল অর্থ লেনদেন করে আসছে। তারা আরও জানায় জুয়ার সাইটে অর্থের প্রয়োজন হইলে তারা মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ প্রভৃতি) ব্যবহার করে অর্থ সরবরাহ করে থাকে।
পরে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জের বেলকুচি থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।###
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.