প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৬, ১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২৬, ৮:০৫ পি.এম
নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে – -বিমান ও পর্যটন মন্ত্রী

নাটোর প্রতিনিধি : বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, বলনতা সেন, রানী ভবানি আর বিখ্যাত মিষ্টান্ন কাঁচাগোল্লা খ্যাত জেলা নাটোর হবে টুরিস্ট হাব। নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে। আফরোজা খানম বলেন, নাটোরের উত্তরা গণভবন, রাজবাড়ী, হালতি বিল ও চলনবিলসহ পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে তেমন আবাসন ও পর্যটন গড়ে উঠেনি। অনেক মানুষ এখনো নাটোরের ব্যাপারে বিস্তারিত জানে না। তাই নাটোরের পর্যটনের এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে এখানে টুরিস্ট হাব গড়ে তোলা হবে। পর্যটকদের বসবাস ও অবস্থানের জন্য সকল সুবিধা সম্পন্ন প্রয়োজনীয় অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে। শুক্রবার দুপুরের পর বাংলাদেশের প্রত্নতত্ত্বের অহংকার উত্তরা গণভবন পরিদর্শন শেষে তিনি এমন মন্তব্য করেন। এসময় নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলমসহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেলে হালতি বিল পরিদর্শন শেষে স্থানীয় বাজারে পাটুল ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, দুলুর সহধমর্ীনি ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুন, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ও শরিফুল ইসলাম বুলবুল প্রমুখ।
জনসভায় প্রধান বক্তার বক্তব্যে দুলু বলেন, প্রতি বছর নাটোরে সারাদেশ থেকে হাজার হাজার পর্যটক আসেন। এসব পর্যটকদের থাকা খাওয়া ও বসবাসের সুব্যবস্থা না থাকায় এতদিন অনেকে নিরুসাহিত হতো। ফলে এবার নাটোরে পর্যটকদের জন্য সকল সুবিধা সম্পন্ন প্রয়োজনীয় অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.