
বুধবার (৫ আগস্ট) দুপুরে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান চলাকালে জেলা এনসিপি আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদিসহ কয়েকজন নেতাকর্মী ইনডোর স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করতেই জুলাই যোদ্ধারা ফ্যাসিবাদবিরোধী স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে শরিফুল ইসলাম আকাশ নামের এক জুলাই যোদ্ধা ‘এনসিপি বয়কট’ স্লোগান শুরু করলে তার আশপাশের কয়েকজনও একই স্লোগান দেন। এসময় এনসিপি নেতারা প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
খোঁজ নিয়ে জানা গেছে, এনসিপির জেলা আহ্বায়ক খালেমুল ইসলাম খুদি জাসদ (ইনু) কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। সেসময়ে তিনি বিএনপিসহ জামায়াত নেতাদের বিরুদ্ধে বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিতেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি গ্রেফতার এড়াতে গাঢাকা দেন। পরবর্তীসময়ে গাইবান্ধা জেলা এনসিপির আহ্বায়কের পদ পান তিনি।জুলাই যোদ্ধা শরিফুল ইসলাম আকাশ বলেন, ‘জুলাই যোদ্ধাদের নিয়ে কেউ অসম্মান করলে তাদের ছাড় দিয়ে কথা বলবো না। তারা (এনসিপি) আওয়ামী লীগ ও তাদের দোসরদের এনসিপিতে পুনর্বাসন করে আজ আমাদের অসম্মান করেছে। তাই এই স্লোগান দিতে বাধ্য হয়েছি।’এ বিষয়ে এনসিপি জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি বলেন, ‘যে ছেলেরা এনসিপি বয়কটের স্লোগান দিয়েছে, তাদের হয়তো কোনো ক্ষোভ ছিল। তবে এটি গণতান্ত্রিক স্বাধীন দেশ। যে কেউ স্লোগান দিতেই পারে।’
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.