
পটুয়াখালী প্রতিনিধি।। জুলাই নিয়ে তালবাহানা চলবে না, চলবে না এই শ্লোগানে পটুয়াখালীর দশমিনায় বাংলাদেশ ইসলামী আন্দোলন গণমিছিল ও সমাবেশের মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বাংলাদেশ ইসলামি আন্দোলন দশমিনা শাখার আয়োজনে বুধবার বেলা ১১ টায় নলখোলা বাসষ্ট্যান্ড থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শুরুরস্থালে এসে শেষ হয়। পরে দশমিনা উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে ও মাওলানা রুহুল আমিন রুহানির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন-কেন্দ্রীয় প্রচার বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আবু বক্কর সিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন-পটুয়াখালী জেলা আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহ জামাল, দশমিনা উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ¦ মজিবুর রহমান আজবাহার প্যাদা, উপদেষ্টা শরিফ মাওলানা মোহাম্মদ মোশারেফ হোসেন, উপদেষ্টা মাওলানা তোফায়েল আহমেদ, সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সায়েম সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ প্রমূখ।
সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন. বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা অক্ষুন্ন রাখার জোর দাবী জানান। এসময় তিনি আরো বলেন, সাধারন মানুষের অধিকার আদায়ে যেকোন চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার থাকার হুঁশিয়ার দেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.