প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৬, ৯:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৬, ৬:৫৩ পি.এম
ডোমারে মেডিকা ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

রবিউল হক, ডোমার (নীলফামারী ) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে আধুনিক চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় লক্ষ্য নিয়ে মেডিকা ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টার-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২ আগস্ট সকাল ১১টায় চিলাহাটি বাজারে অবস্থিত শেখ মার্কেটের ২য় তলায় মেডিকা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সানি ইবনে মমিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ডাক্তার, ব্যবসায়ী, সাংবাদিকসহ এলাকার সাধারণ মানুষের উপস্থিতিতে চিলাহাটির প্রিয়ভাজন ব্যক্তিত্ব ও বিশিষ্ট সমাজসেবক-মহব্বত হোসেন বাবু ফিতা কেটে এই ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এবিষয়ে মেডিকা ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টারের পরিচালক সানি ইবনে মমিন জানান, বর্তমানে এখানে আল্ট্রাসনোগ্রাম ও রক্ত পরীক্ষা করা হচ্ছে খুব দ্রুত প্রতিষ্ঠানটিতে প্যাথলজি বিভাগের প্রায় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা আধুনিক ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে করা হবে। এছাড়াও রংপুরে যেসব বিশেষায়িত পরীক্ষা করা হয়, সেগুলোর অধিকাংশই এখন চিলাহাটি মেডিকা ডায়াগনোস্টিক সেন্টারের মাধ্যমে উন্নতমানের ডিজিটাল মেশিন দ্বারা সম্পন্ন করা সম্ভব হবে।
তিনি আরও জানান, পর্যায়ক্রমে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগী দেখা, পরামর্শ প্রদানসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা চালু করা হবে। এতে চিলাহাটিসহ আশপাশের সকল মানুষ উন্নতমানের চিকিৎসাসেবা নিজ এলাকাতেই গ্রহণ করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.