প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৬, ১২:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৬, ৯:২১ পি.এম
এ কেমন শত্রæতা ! পাবনায় ৫‘শ কলা গাছ কর্তন

বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনা সদর উপজেলা হেমায়েতপুর ইউনিয়নের ভগিরথপুর গ্রামের কৃষক রবিউল ইসলামের মালিকানাধীন সম্পতি থেকে সম্প্রতি ৫‘শ কলার গাছ কেটে সাবার করেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় পাবনা সদর উপজেলার চরপ্রতাবপুর গ্রামের জনৈক জিল্লুর রহমান মালিথাকে আসামী করে পাবনা সদর থানায় একটি অভিযোগ দেওয়া হলেও দীর্ঘ ১০ দিনেও অজ্ঞাত কারণে পুলিশ এটিকে মামলা হিসেবে এখনও গ্রহণ করেনি বলে অভিযোগে করেন রবিউল।
ভুক্তভোগি ভগিরথপুর গ্রামের কৃষক রবিউল ইসলাম জানান, তার জমি নিয়ে কোন প্রকার বিরোধ নেই। খারিজ খাজনা ও দখল স্বত্ত¡ নিয়ে দীর্ঘদিন ধরে সে চাষাবাদ করছিল। গত ১৭ জুলাই বেলা ১২টার দিকে তার মালিকানাধীন জমিতে জিল্লুর রহমান মালিথা দলবল নিয়ে ঢুকে জোরপুর্বক ৫‘শ কলার গাছ কেটে ফেলে এবং জমি দখলের অপচেষ্টা করে। এতে তার প্রায় তিন লাখ টাকারক্ষতি হয়। এ ঘটনায় এ ঘটনায় পাবনা সদর থানায় একটি অভিযোগ দেওয়া হলেও দীর্ঘ ১০ দিনেও মামলাটি নেয়নি পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.