প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৬, ৫:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৬, ৩:০৫ এ.এম
পলাশবাড়ীতে ভাবীকে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণ চেষ্টা

পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ ইবান্ধার পলাশবাড়ীতে প্রতিবেশি ভাসুর কর্তৃক ভাবীকে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের চেষ্টা। বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। মঙ্গলবার ২৮( জুলাই) দুপুরে বরিশাল ইউনিয়ন ঘটনাটি ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলা ৪ নং বরিশাল ইউনিয়নের ছাউনিয়া গ্রামের জাহাঙ্গীর আলম জীবিকা নির্বাহে তাগিদে দীর্ঘদিন থেকে ঢাকা বসবাস করেন। এরই সুযোগে তার স্ত্রী চাম্পা খাতুন (৩৪)কে প্রতিবেশী ভাসুর বেলাল (৪৫) গত ৫ মাস হতে কু প্রস্তাব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বাড়িতে কেউ না থাকায় আজ সকালে বেলাল ভুক্তভোগী চম্পা খাতুন এর ঘরে প্রবেশ করে এবং ধর্ষণের চেষ্টা করে।
বিষয় জানতে চাইলে সাম্পা খাতুন বলেন,আমার প্রতিবেশী ভাসুর বেলাল সকালে বাড়িতে এসে আমাকে ৫০০ (পাচশত) টাকার বিনিময়ে কুপ্রস্থাব
দেয়। আমি রাজি না হলে লম্পট বেলাল আমাকে জোর করে ধর্ষণ করার উদ্দেশ্যে পিছন থেকে ঝাপটে ধরে। শরিরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে আমাকে ধর্ষণের চেষ্টা করে।আমার পরনের জামাকাপড় ছিড়ে ফেলে আমাকে মাঠিতে ফেলে দেয়। আমি প্রাণ ভয়ে ডাক চিৎকার দিলে আসেপাশের লোকজন এগিয়ে আসলে বেলাল দ্রুত চলে যায়।
এমতাবস্থায়,ভুক্তভোগী চম্পা বেগম এবং স্থানীয়রা বিষয়টি সরেজমিনে তদন্তপূর্বক বেলালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.