
ময়মনসিংহ জেলা প্রতিনিধি নাতি রানা (২০)কে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে দ যে ঊদা নবী হোসেন (৭০) মারধরের শিকার হয়ে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। ঊষা
গত রোববার (২৬ জুলাই), না করে রাত সাড়ে আটটার দিকে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের হাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উস্থি ইউনিয়নের স্থানীয় হাটপাড়া এলাকায় মোঃ শারফুলের ছেলে রানাকে একই এলাকায় দুলালের ছেলে রবিনের এক মাস আগেই মোবাইল চুরি অভিযোগে বাড়ি থেকে তুলে আনে স্থানীয় কয়েকজন যুবক। এরপর হাটপাড়া বাদল মার্কেটের সামনে সড়কে রানাকে বেঁধে রেখে যুবকরা মারধর শুরু করেন। খবর পেয়ে দাদা নবী হোসেন সেখানে গিয়ে নাতিকে বাঁচাতে চাইলে নবী হোসেনকেও কিল- ঘুষিসহ মারধর করে তারা। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা রাতেই নবী হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৌসুমী আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
নিহতের ভাতিজা জলিল মিয়া জানান, মিথ্যা মোবাইল চুরির অভিযোগে চাচা নবী হোসেনের নাতি রানাকে ধরে নিয়ে মারধর করছিল স্থানীয় যুবকরা। এ খবর শুনে চাচা তার নাতিকে মারধর থেকে রক্ষা করতে গিয়ে নিজেই হামলা শিকার হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ চাচাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভে সৃষ্টি হয়েছে। তাদের দাবি, প্রকৃত ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হউক।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া চলমান। আসামি গ্রেফতারে চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.