
শাহজাহান হেলাল ফরিদপুর জেলা প্রতিনিধি ২৭ জুলাই ২০২৬খ্রি. সোমবারঃফরিদপুরের মধুখালীতে উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে ১শ ৩ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মধুখালী থানা পুলিশ।
গ্রেপ্ফতারকৃতরা হলেন পশ্চিম আড়পাড়া গ্রামের তোরাফ মোল্লার ছেলে বাকেল মোল্লা ওরফে বাপ্পি (৩৫) এবং তার স্ত্রী নুরজাহান আক্তার উর্মি (২৭)। পুলিশ জানায়, ২৬ জুলাই ২০২৬খ্রি.রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম আড়পাড়ায় তাদের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করেন। মাদক বিক্রির সময় স্বামী-স্ত্রীকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১শ ৩পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মধুখালী থানার উপ-পরিদর্শক মো. মাসুদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি, এএসআই আশরাফুল আলম, এ এসআই প্রমথ শিকদার, এএসআই শিমুল শিকদার,কনস্টেবল রুমা আক্তারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক বিক্রির সময় বাকেল মোল্লা ওরফে বাপ্পি এবং তার স্ত্রী নুরজাহান আক্তার উর্মিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১শ ৩পিস ইয়াবা উদ্ধার করা হযয়েছে।মধুখালী থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় জানান, বাকেল মোল্লা ওরফে বাপ্পির বিরুদ্ধে মাদক-সংক্রান্ত প্রায় এক ডজন মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ২৭ জুলাই ২০২৬খ্রি. সোমবার সকাল সাড়ে ১০টায় তাদের ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.