প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৬, ৬:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৬, ৩:১৬ এ.এম
মালিক সমিতি ও বাস সার্ভিস কর্তৃপক্ষের দ্বন্দ্বে নেত্রকোনায় রফরফ বাস সার্ভিস বন্ধ থাকায় যাত্রী সাধারণের দুর্ভোগ

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ ; নেত্রকোনা বাস মালিক সমিতি ও বাস সার্ভিস 'রফরফ প্রাইভেট লিমিটেড' এর দ্বন্দ্বের জের ধরে রফরফ বাস চলাচল বন্ধ থাকায় যাত্রী সাধারণের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নেত্রকোনা টু ঢাকা চলাচলকারী জনপ্রিয় বাস সার্ভিস রফরফ প্রাইভেট লিমিটেড এর পরিচালক শামসুল আলম মারুফ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ আজ রবিবার সকালে রফরফ সার্ভিসের কাউন্টারের সামনে দাঁড়ানো
একটি বাস চলাচল বন্ধ করে দিয়ে তাদের পছন্দ সই ভাটী বাংলা পরিবহনের একটি বাস ছাড়ে। এ নিয়ে বাস মালিক সমিতি ও রফরফ বাস সার্ভিস কর্তৃপক্ষের মাঝে দ্বন্দ্ব দেখা দেয়। তার দাবি, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ জনপ্রিয় বাস সার্ভিস রফরফ প্রাইভেট লিমিটেড এর বাস চলাচল বন্ধ করে দিয়েছে।
রফরফ বাস সার্ভিসের সামনে দাঁড়ানো বেশ কয়েক জন যাত্রী চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, রফরফ বাস সার্ভিস ভালো হওয়ায় তারা নিয়মিত এ সার্ভিস দিয়ে চলাচল করেন। এ সার্ভিসটি বন্ধ থাকায় তাদেরকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ ব্যাপারে জেলা শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি আব্দুল জলিল বলেন, রফরফ বাস সার্ভিস বন্ধ করা হয় নি। তারা নিজেরাই সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।
এ ব্যাপারে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মুখলেছুর রহমান খান খসরু বলেন, বাস মালিক সমিতির সাথে কোন ধরনের সমন্বয় না করে তাদের ইচ্ছে মতো বাস পরিচালনা করছে। আমরা বার বার তাদেরকে বসে সমন্বয় করার আহবান করেছি। তারা নিজেরাই সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দিয়ে আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। যাত্রী হয়রানি কথা চিন্তা করে অন্যান্য বাসে করে যাত্রী পাঠাচ্ছি।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পত্র মারফত নেত্রকোনা আন্তঃজেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদককে সতর্ক করে বলেন, নেত্রকোনা টু ঢাকা রোডে গাড়ী চলাচলে কোন ধরনের সাংগঠনিক বিষয়াদি থাকলে আলোচনা সভার মাধ্যমে মিমাংসার নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি শুনেছি, আমরা উভয় পক্ষকে নিয়ে বসে দ্রুত সমস্যার সমাধান করা হবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.