
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)॥ ডাইভারসিফাইড রেজিলিয়েন্ট এড়িুকালচার ফর ইম্প্রুভড ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি (রেইন্স) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে দিনাজপুর জেলার বিরল উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর অর্ধবার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটিতে আর্থিক সহযোগিতা করছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাদ), গ্লোবাল এগ্রিকালচার এন্ড ফুড সিকিউরিটি প্রোগ্রাম এবং বাংলাদেশ সরকার।
এই কর্মশালায় উপজেলার ১০ টি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থ বছরের পুষ্টি পরিকল্পনা অনুযায়ী কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। উক্ত কর্মশালায় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ, সরকারী সংশ্লিষ্ট বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ইমাম, নারী উদ্যোক্তা, বাজার কমিটির প্রতিনিধি, কর্মী, শিক্ষক, সাংবাদিকসহ সুধী সমাজের নেতবৃন্দ অংশগ্রহন করেন।
সোমবার উপজেলা পরিষদ হলরুম অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিমরান মোহাম্মদ সায়েক। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলার কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার। কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পার্থ জ্বীময় সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার বরকত উল্লাহ, আফরোজা হক আঁখি এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগণ। গেইনের প্রতিনিধি সামিহা ইসরাত সিলভিয়া কর্মশালাটি সঞ্চালনা করেন। কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সেশনটি পরিচালনা করেন গেইনের কনসালট্যান্ট নীহার কুমার প্রামাণিক।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.