প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৩:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৬, ৯:০০ পি.এম
নেত্রকোনার কেন্দুয়ায় ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ১

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী বাজারে রাস্তার উপর অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ ১ জন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (১৫ জুলাই) দুপুরে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হকের নেতৃত্বে একটি চৌকস টিম বুধবার(১৫ জুলাই) আনুমানিক সকাল ৭টায় দিকে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় সান্দিকোনা ইউনিয়নে হেনারগাতী বাজারে আঠারবাড়ী কেন্দুয়া পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে যানবাহন তল্লাশিকালে আশেকানে হাওলাপুরী নামক বাস হতে ৭ হাজার পিস ইয়াবাসহ ১জন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী মরিয়ম বেগম (৩৬)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরিদর্শক মোঃ আল আমিন বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.