
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর অক্লান্ত পরিশ্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পরিচালন বাজেটের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অনুকূলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনাবাসিক ভবন নির্মাণ/সম্প্রসারণ, মেরামত, পুনর্বাসন ও সংস্কার কাজের জন্য দরপত্র আহবান এর লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের সংসদীয় এলাকার ০৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে মেরামত, পুনর্বাসন ও সংস্কার কাজের জন্য প্রায় ০৬ কোটি টাকার বরাদ্দ অনুমোদন হয়েছে। শীঘ্রই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এসকল বরাদ্দ প্রাপ্ত প্রতিষ্ঠানে অনাবাসিক ভবন নির্মাণ, মেরামত, পুনর্বাসন ও সংস্কার কাজ শুরু হবে।
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও পুনর্বাসন খাত এর কর্মসূচির আওতায় অনুমোদিত কাজের তালিকা আর্থিক অনুমোদনসহ e-GP (LTM) পদ্ধতিতে দরপত্র আহবানের লক্ষ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তর সমূহে পত্র প্রেরণ করেছে।
বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ হলো- নতুন অনাবাসিক ভবন নির্মাণের জন্য বিরল উপজেলার উত্তর মাধবপুর উচ্চ বিদ্যালয়- ১.৫ কোটি, পশ্চিম শংকরপুর নুরুল হুদা দাখিল মাদ্রাসা- ১.৫ কোটি, বোচাগঞ্জ উপজেলার কোদালকাটি উচ্চ বিদ্যালয়- ১.৫ কোটি এবং মেরামত, পুনর্বাসন ও সংস্কার কাজের জন্য বিরল উপজেলার কামদেবপুর উচ্চ বিদ্যালয়- ১৫ লক্ষ টাকা, ধুকুরঝাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়- ১৫ লক্ষ টাকা, বোর্ডহাট দারুল উলুম দাখিল মাদ্রাসা-১৫ লক্ষ টাকা, বোচাগঞ্জ উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়- ১৫ লক্ষ টাকা, মোবারকপুর জুনিয়র উচ্চ স্কুল- ১৫ লক্ষ টাকা ও রামনগর দাখিল মাদরাসা- ১৫ লক্ষ টাকা।
রাজধানী ঢাকাস্থ শিক্ষা ভবনের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ডেস্ক-১) মোঃ মেহেদী ইকবাল স্বাক্ষরিত পত্র মারফৎ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এব্যাপারে এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন দায়িত্ব গ্রহণের এত স্বল্প সময়ের মধ্যে দক্ষ নেতৃত্বের মাধ্যমে তিনি এলাকার উন্নয়নে নিজের যোগ্যতা প্রদর্শন করে চলেছেন। তাঁর দক্ষ নেতৃত্ব ও পরিকল্পনার মাধ্যমে বিরল-বোচাগঞ্জ দ্রুততম সময়ের মধ্যে দেশের উন্নয়নের রোল মডেলে পরিণত হবে বলেও এলাকাবাসী আশাবাদ ব্যাক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.