প্রিন্ট এর তারিখঃ জুলাই ১০, ২০২৬, ৫:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৬, ২:৩৮ এ.এম
নওগাঁর পোরশায় সাপের দংশনে এক শিশুর মৃত্যু, আহত আরো এক শিশু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় সাপের দংশনে আবদুল্লাহ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রহিমা খাতুন (১৪) নামে আরও এক কন্যা শিশু আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাতে উপজেলার পোরশা হাটখোলাপাড়া (ইটাপুকুর) গ্রামে। মৃতু শিশু আবদুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আবদুল আহাদের ছেলে। তার বাবা একজন সৌদি প্রবাসী।
তিনি দীর্ঘদিন ধরে হাটখোলাপাড়া গ্রামে তার নানার বাড়িতে বসবাস করে আসছিলেন। আহত রহিমা খাতুন হাটখোলাপাড়া(ইটাপুকুর) গ্রামের আবদুর রহমানের মেয়ে এবং মৃত আবদুল্লাহর আপন খালাতো বোন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে প্রতিদিনের মতো নিজ শয়নকক্ষে আবদুল্লাহ ও রহিমা ঘুমিয়ে ছিলেন। বৃষ্টি হওয়ায় রাতে একটি বিষধর সাপ তাদের শয়ন কক্ষের ভেতরে এসে তাদের দংশন করে। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ জানান, শিশু আবদুল্লাহকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। আর রহিমা শারীরিকভাবে সুস্থ আছেন। তবে আতঙ্কে সে মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে । প্রয়োজন হলে এন্টিভেনিয়াম প্রয়োগ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.