
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে স্বামীর শাবলের (মাটি খোড়া খনতি) আঘাতে কুলসুম আক্তার মিমি (৩০) নামে এক স্ত্রী নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে পৌর শহরের স্বজনপুকুর বুন্দিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় স্বামী মানিক হোসেন (৩৫) কে আটক করেছে পুলিশ। নিহত কুলসুম আক্তার মিমি, ওই এলাকার মৃত আব্দুল কাশেম এর মেয়ে। স্বামী মানিক হোসেন, পূর্ব গৌরী পাড়া গ্রামের আঃ মতিন এর ছেলে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, নিহত মোছাঃ কুলসুম আক্তার মিমির বাবার বাড়িতে তার স্বামী মানিক হোসেন বিয়ের পর থেকেই ঘর জামাই থাকেন। সংসার জীবনে তাদের তিনটি ছেলে সন্তান রয়েছে। মানিক কোন কাজকর্ম না করায় সাংসার জীবনে প্রায় তার স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগে থাকতো।
মঙ্গলবার ভোর পৌনে ৪ টার দিকে কুলসুম আক্তার মিমি স্বামী মানিক হোসেনকে অন্য রুমে ঘুমানোর জন্য বলেন, মানিক হোসেন স্ত্রীর সাথেই ঘুমাবে বলে জোরে জোরে বলতে থাকে, এসময় কুলসুম আক্তার মিমি স্বামীকে সরে যেতে বলেন, ক্ষিপ্ত হয়ে মানিক হোসেন স্ত্রীকে মারধর করতে থাকে এবং বলে যে, আজকেই তোর শেষ রাত, এরপর ঘরে থাকা লোহার শাবল (মাটি খোড়ার খনতি) দিয়ে মাথায় আঘাত করে মাথার পুরো অংশ থেতলিয়ে দেয় এবং বুকের বাম পাশে লোহার সাবলের পিছনের অংশ ঢুকিয়ে দেয়। এতে মাথার মগজ ছিন্নবিন্ন হয়ে যায়। তৎক্ষণাত কুলসুম আক্তার মিমি মৃত্যুবরণ করেন। এসময় সন্তানদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ঘাতক মানিক হোসেনকে আটক করে বেঁধে রাখে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারসহ স্বামী মানিককে আটক থানায় নিয়ে যায়।
এদিকে এ ঘটনায় নিহত কুলসুম আক্তার মিমি’র মা মেহেরুন নেছা বাদী হয়ে তার জামাই মানিক হোসেন এর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
কুলসুম এর বড় ছেলে আলা-আমিন তার মায়ের হত্যার বিচার চেয়ে বলেন, আমাদের চোখের সামনে মাকে হত্যা করেছে। আমরা তার ফাঁসি চাই।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বামী মানিক হোসেন কে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহত কুলসুম আক্তার মিমি’র মা মেহেরুন নেছা বাদী হয়ে তার জামাই মানিক হোসেন এর বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.