প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৬, ২:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৬, ১০:৫৪ পি.এম
সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক ও পাউরুটি উৎপাদন করায় ভোক্তা অধিদপ্তরের জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক ও পাউরুটি উৎপাদন করায় সিরাজগঞ্জে বেকারি কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৭জুলাই) সকাল ১১টায় সিরাজগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক সদর উপজেলার পৌর এলাকার হোসেনপুরে অবস্থিত রিফাত বেকারি কারখানায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের
সহকারী পরিচালক মো: সোহেল শেখ এতথ্য নিশ্চিত করে জানান, অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক ও পাউরুটি উৎপাদন করাসহ বিভিন্ন অনিয়মে
মেসার্স রিফাত বেকারির মালিক মো: রাজিব শেখকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়েছে।
অভিযানে ক্যাবের সদস্য,ব্যাটেলিয়ন আনসার এর সদস্যবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.