👁 47 Views

পটুয়াখালীতে নবম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত 

পটুয়াখালী প্রতিনিধি।। ব্যাপক আয়োজন আর সদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মধ্যদিয়ে ও সমবায়-ই শক্তি সমবায়-ই মুক্তি প্রতিপাদ্যে পটুয়াখালীতে নবম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় দশমিনা উপজেলার গছানী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর নিজস্ব ভবনে এ সাধারন সভা অনুষ্ঠিত হয়। গছানী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সভাপতি কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- দশমিনা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি ও আদুমপুর ক্রেডিট ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মেজবাহ উদ্দিন, দশমিনা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন, বেতাগী সানকিপুর সম্প্রতি কো-অপারেভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ঢালী, দশমিনা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন সম্প্রতি লিমিটেডের সভাপতি ও হাজীর হাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জহিরুল ইসলাম,
গছানী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সহ-সভাপতি মোহাম্মদ শাহ আলম হাওলাদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ আলম, সদস্য কাজী খবিরুল বশার (রিন্টু), সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, সদস্য মোহাম্মদ সামচ্ছুল হক রাড়ি, সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, ম্যানেজার মোহাম্মদ রিয়াজ মৃধা ও মোহাম্মদ হাসন আলী খলিফা, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য কাজী নিজাম উদ্দিনসহ গছানী কো-অপারেটিভ লিমিটেড এর সদস্য সদস্যাবৃন্দ সহ অন্যরা।###
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *