👁 346 Views

বিরামপুরে আদিবাসী কিশোরী ফুটবল প্রতিযোগিতা

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের বিরামপুর উপজেলার আদিবাসী (সাঁওতাল) অধ্যুসিত খানপুর ইউনিয়নের ধানজুড়ি হাইস্কুল মাঠে গত শনিবার আদিবাসী ৪টি কিশোরী দলের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকাল থেকে বিকেল পর্যন্ত এ প্রতিযোগিতায় ধানজুড়ি বোর্ডিং কিশোরী দল, ধানজুড়ি গ্রাম কিশোরী দল,, শ্যামপুর কিশোরী দল ও বুকচি কিশোরী দল ফুটবল খেলায় অংশ গ্রহণ করে। প্রতিযোগিতার চুড়ান্ত খেলায় বুকচি কিশোরী দলকে ৪-২ গোলে পরাজিত করে ধানজুড়ি গ্রাম কিশোরী দল বিজয়ী হয়েছে।

ধানজুড়ি বটতলী কিশোরী উন্নয়ন দলের আয়োজনে বেলডাঙ্গা স্বর্ণভূম মহিলা উন্নয়ন সংস্থা খেলার সহযোগিতা করে। প্রতিযোগিতার সময় উপস্থিত থেকে কিশোরীদের উৎসাহ প্রদান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, হাইস্কুল শিক্ষিকা স্মিতা বিনা টুডু, বিরামপুর বার্তার সম্পাদক (ভার:) আব্দুল কুদ্দুস, স্বর্ণভূমি মহিলা উন্নয়ন সংস্থা হিসাব কর্মকর্তা গণেশ হেমব্রম, উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার সহ-সভাপতি মুকুল হাঁসদা, ধানজুড়ি বটতলী মহিলা উন্নয়ন দলের সহ-সভাপতি শান্তনা হেমব্রম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *